Latest

রহস্যজনক মৃত্যু

ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পলাতক, হত্যার অভিযোগ পরিবারের

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ বাড়ি থেকে সুমাইয়া শিমু (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই তাঁর স্বামী জসীম কাজী পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
গলাচিপায় শিক্ষিকা দীপা রানীর রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল উলানিয়া

পটুয়াখালীর গলাচিপায় স্কুল শিক্ষিকা দীপা রানী দাসের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে উলানিয়া। বিক্ষুব্ধ সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সোমবার এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক নির্যাতনের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পাবনায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে লাশ উদ্ধার

পাবনা সদর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে তুহিন খাঁ (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্থানীয় একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে, অন্যদিকে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

পাবনায় নিখোঁজের দুই দিন পর আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে নিখোঁজ হওয়ার দুই দিন পর রহিম খান (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দরিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় লেবু বিক্রেতা ওই ব্যক্তি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সিংড়ায় নিজ বাড়িতে মৎস্য ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, গলা কেটে হত্যার অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলায় রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় তার বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু: চিরকুট উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে শুক্রবার দুপুরে এক পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।